ব্রেকিং নিউজ আক্কেলপুরে পুলিশকে মারধর-পিকআপ আটকানো-হুমকির অভিযোগে বাবা ও ছেলে গ্রেপ্তারলক্ষ্মীপুরের রামগঞ্জে ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠন; সভাপতি ইউএনও কাজী আতিকুর রহমানকালবৈশাখী ঝরে গাছচাপায় বেদে পল্লীর অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুপার্বতীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিতসিরাজগঞ্জে বাজার স্টেশন পুলিশ বক্সের শুভ উদ্বোধন

 তাহসিনুল কোরআন একাডেমীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মেনহাজুল ইসলাম তারেক
দিনাজপুর জেলা প্রতিনিধি :

দিনাজপুরের পার্বতীপুরে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তাহসিনুল কোরআন একাডেমীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) পার্বতীপুর ক্যানেল সংলগ্ন তাহসিনুল কোরআন একাডেমী মাদ্রাসা প্রাঙ্গণে অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

​পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও দোয়া পরিচালনাকারী হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর হিলি’র ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামিয়া আল আজিজীয়া আওয়ারুল উলুম মাদ্রাসা বাংলা হিলির মহাপরিচালক আলহাজ্ব হযরত মাওলানা শামসুল হুদা খান সাহেব। ​

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উক্ত মাদ্রাসার মুহাদ্দিস আলহাজ্ব হযরত মাওলানা মো. বোরহান উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন তাহসিনুল কোরআন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক তাহসিন আহমেদ পলাশ।

দোয়া ও ইফতার মাহফিলে স্থানীয় ওলামায়ে কেরাম, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। ​বক্তাগণ মাহে রমজানের গুরুত্ব ও পবিত্র কোরআনের শিক্ষাকে জীবনে ধারণ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথি মাওলানা শামসুল হুদা খান সাহেব তার বক্তব্যে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে ইফতারি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

লেখক