ব্রেকিং নিউজ সৌদি কারখানায় আগুন, আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যুপার্বতীপুরে পূবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস ও মত‌বি‌নিময় সভা অনুষ্ঠিতচট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়েরঅতিবৃষ্টির কারণে সবজি রোপণকারীদের মাথায় হাত, ব্যাপক ক্ষতির আশঙ্কানওগাঁর আত্রাইয়ে সিংসাড়া-ইব্রাহিম নগর দাড়ির ওপর সরু ব্রিজের স্থলে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো. হিমেল মিয়া
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি : 

মঙ্গলবার (১৭ই মার্চ) নরসিংদী জেলার মনোহরদী উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সরকার বাদল, সহ-সভাপতি তাজুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক খন্দকার সেলিম রেজা, সহ-সাধারণ সম্পাদক মাওলানা এমরুল ইসলাম, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক আল মমিন হোসাইন সজিব, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম, সদস্য মাহমুদুল হাসান লিমন ও গাজী ইসমাইল হোসেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাধারণ সম্পাদক খন্দকার সেলিম রেজা বলেন, “প্রেস ক্লাব সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে যাবে। এ ধরনের মিলনমেলা আমাদের ঐক্যকে আরও শক্তিশালী করে।”

সহ-সভাপতি তাজুল ইসলাম বাদল বলেন, “ইফতার মাহফিল শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আমাদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন আরও দৃঢ় করে।”

এ সময় সভাপতি কামাল উদ্দিন সরকার বাদল বলেন, “এ ধরনের আয়োজন পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।”

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহ-সাধারণ সম্পাদক মাওলানা এমরুল ইসলাম।
ইফতার শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।

লেখক