ব্রেকিং নিউজ কাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যুচাকরির প্রলোভন দেখিয়ে অপহরণ; আটক -৪বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি ভেস্তে দিল পুলিশের অভিযান, আটক ৬টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটকচিকিৎসাসেবায় গাফিলতি সহ্য করা হবে না: কালাই স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সচিব

সিরাজগঞ্জে বাজার স্টেশন পুলিশ বক্সের শুভ উদ্বোধন

ওয়াসিম সেখ
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জ শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে বাজার স্টেশন এলাকায় নতুন একটি পুলিশ বক্সের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে এ পুলিশ বক্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম সান্তু (বিপিএম-বার)। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও সাবেক কাউন্সিলর হাজী মো. আব্দুস সাত্তার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শহরের গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ বক্স স্থাপনের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষা, দ্রুত সেবা প্রদান এবং অপরাধ প্রতিরোধে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

বিশেষ অতিথির বক্তব্যে হাজী মো. আব্দুস সাত্তার বলেন, নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রমে পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসান, সিরাজগঞ্জ ট্রাফিক অফিসের পরিদর্শক মোফাকখারুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

নতুন এই পুলিশ বক্স চালু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

লেখক