ব্রেকিং নিউজ বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি ভেস্তে দিল পুলিশের অভিযান, আটক ৬টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটকচিকিৎসাসেবায় গাফিলতি সহ্য করা হবে না: কালাই স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সচিবরাজবাড়ীতে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ইমামআবারও চট্টগ্রাম ভাসল মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী

পার্বতীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

মেনহাজুল ইসলাম তারেক
দিনাজপুর জেলা প্রতিনিধি :

দিনাজপুরের পার্বতীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২০২৬ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” কর্মসূচির আওতায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের প্রশিক্ষক মো. শাহ আলম। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, কৃষিপণ্যের নমুনা প্রদর্শনী এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিনিয়র মনিটরিং অফিসার সঞ্জয় দেব নাথ, পার্বতীপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাজিব হোসাইন এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আলী রুবেলসহ অন্যান্য কর্মকর্তারা।

প্রধান অতিথি মো. শাহ আলম বলেন, বাংলাদেশের কৃষি খাত ইতোমধ্যেই একটি সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আমাদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি চর্চা বাড়াতে হবে এবং পুষ্টি নিরাপত্তার বিষয়টিকে আরও গুরুত্ব দিতে হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. সাদ্দাম হোসেন বলেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে কৃষি উদ্যোক্তা তৈরি অত্যন্ত জরুরি। পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং আয় বাড়ানোর সুযোগ সৃষ্টি হচ্ছে।

বিশেষ অতিথি সঞ্জয় দেব নাথ বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কীটনাশকের সঠিক ও নিয়ন্ত্রিত ব্যবহার নিশ্চিত করতে হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাজিব হোসাইন বলেন, নতুন প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের আরও দক্ষ করে তুলতে কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে।

বক্তারা আরও বলেন, ভেজালমুক্ত খাদ্য উৎপাদন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং পরিবেশবান্ধব চাষাবাদ পদ্ধতি গ্রহণের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।

পার্টনার কংগ্রেসে পৌরসভাসহ উপজেলার ১০ টি ইউনিয়নের উপকারভোগীরা অংশগ্রহণ করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ স্থানীয় কৃষি উন্নয়ন ও টেকসই খাদ্য ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

লেখক