ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

গাজীপুরের পূবাইলে হত্যাকাণ্ডের শিকার আলতাবএর বাড়িতে চুরি, টাকা ও স্বর্ণালংকার লুট

মো. মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টারঃ

 গাজীপুরে পূবাইল থানা ধীন ৪০নং ওয়ার্ড মেঘডুবী বড় বাড়ি এলাকায় ২৫ইং সালে ডিসেম্বর মাসে নিজ কর্মক্ষেত্রে নৃশংস ভাবে খুন হয় মোবাইল টাওয়ার সিকিউরিটি মীর আলতাব হোসেন। চার মাসে এখনো সনাক্ত হয়নি সেই হত্যাকান্ডের কোন আসামী, থানা পুলিশের তদন্ত শেষে সেই মাললা এখন পিবিআই এর হাতে, গাজীপুর জেলা পিবিয়আই এর এএসপি আলতাব হত্যাকান্ডের তদন্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন সাংবাদিকদের জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় আসামী সনাক্তকরণের চেষ্টা চলছে। এদিকে আলতাবের মৃত্যুর পর ভয়ে তার স্ত্রী ও ছোট মেয়ে পাশাপাশি দুটি বাড়ি থাকায় পুরাতন বাড়ি ছেড়ে তার বড় ছেলে সবুজের নতুন বাড়িতে রাত্রিযাপন করে থাকে, আবার সকাল হলে ফিরে আসেন পুরাতন বাড়িতে। আলতাব হত্যাকান্ডের সেই শোক কাটতে না কাটতে সোমবার (৫ মে) রাতে আলতাবের পুরাতন বাড়িতে হানা দেয় চোর চক্রের সদস্যরা। পুরাতন বাড়িতে কেউ না থাকার সুযোগে চোর চক্র হাতিয়ে নেয় ৩ আনা ওজনের এক জোড়া কানের দুল, এক ভরি রুপা সহ নগদ অর্থ সহ নানান প্রয়োজনীয় জিনিস পত্র, লন্ড ভন্ড করে রেখে যায় আসবাবপত্র। ৪ মাসেব ব্যবধানে একটি পরিবারে পরপর দুইটি ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে, পূবাইল থানা পুলিশের অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান চুরির ঘটনায় থানায় অভিযোগ হয়েছে, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

লেখক