ব্রেকিং নিউজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবিসমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভীআত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে প্ল্যাটফর্মে কাঁচাবাজার, ভোগান্তিতে ট্রেনযাত্রীরাসিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বর

সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী

সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, অর্থনৈতিক ও সামাজিক স্বার্থে কিছু মানুষ একত্রিত হয়ে কাজ করে যাওয়াই সমবায়ের মূল দর্শণ। আমাদের দেশে মধ্যস্বত্ত¡ভোগীদের কারণে কৃষক উৎপাদিত পণ্যের ন্যায্য দাম যেমন পায় না তেমনি … বিস্তারিত পড়ুন

গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধিতে মজুরি বোর্ড গঠন করা হয়েছে: এমপি মিলন

গার্মেন্টস শিল্প দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এ শিল্পের উন্নয়নে শ্রমিকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শ্রমিকদের ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি মালিকপক্ষের স্বার্থও বিবেচনায় রাখতে হবে। আলোচনার মাধ্যমে শ্রমিকদের বেতন বৃদ্ধির বিষয়টি বাস্তবায়নের লক্ষ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের মাসিক বেতন নির্ধারণ করা হবে। মঙ্গলবার উপজেলার এবিএল গার্মেন্টস … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে তিন ভাইকে কুপিয়ে মারাত্মক জখম

গাজীপুরের কালীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের তিন ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। আহতদের মধ্যে দুই ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী গ্রামের মোস্তফা পাঠানের পরিবারের সাথে আপন চাচা নাজিম উদ্দিন পাঠানের জমি নিয়ে বিরোধ চলে … বিস্তারিত পড়ুন

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কালীগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন

গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৩৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের গাজীপুর জেলা আহ্বায়ক কমিটির উদ্যোগে এ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে বিশ্বজিৎ আচার্যকে আহ্বায়ক এবং পলাশ পিনার্ট পিরিচকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া হেমন্ত চন্দ্র রায়, বাপ্পী ভিনসেণ্ট কস্তা ও আইভি সিংকে … বিস্তারিত পড়ুন

আসন্ন দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

গাজীপুরের কালীগঞ্জে আসন্ন দূর্গাপূজা সুষ্ঠ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভ‚মি) আল আমিন হালদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ একেএম ফজলুল হক মিলন। … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের বালক কাবাডি দল সেমি ফাইনালে

গাজীপুর কমিউনিটি পুলিশিংয়ের আয়োজনে কাবাডি প্রতিযোগিতায় দুর্দান্ত জয় তুলে নিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের বালক কাবাডি দল। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে গাজীপুরস্থ শহীদ বরকত স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার প্রথম রাউন্ডের খেলায় কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের বালক দল মুখোমুখি হয় গাজীপুর সদর থানা কমিউনিটি পুলিশের দলের। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় গাজীপুর সদরকে পরাজিত … বিস্তারিত পড়ুন

শিক্ষার্থীদের শুধু পাঠ্যবই নির্ভর শিক্ষা নয়, তথ্যপ্রযুক্তি, কারিগরি ও কর্মমুখী শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে-এমপি, ফজলুল হক মিলন

গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ. কে. এম. ফজলুল হক মিলন বলেন, বর্তমান যুগে আধুনিক শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবই নির্ভর শিক্ষা নয়, তথ্যপ্রযুক্তি, কারিগরি ও কর্মমুখী শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা গেলে কালীগঞ্জের নতুন প্রজন্ম দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। গাজীপুরের কালীগঞ্জে … বিস্তারিত পড়ুন

গাজীপুরে কৃষি জমি, জলাশয় ও পুকুর ভরাটের হিড়িক

​গাজীপুরের পূবাইল মৌজার খতিয়ান ২৮৫, আর এস দাগ ১২০৫, পূবাইল সাতানীপাড়া এলাকায় একটি লাভজনক বিশাল পুকুর ও কৃষি জমি কৌশলে ভরাটের কাজ চালিয়ে যাচ্ছে। বর্তমান জমির মালিকের ভাষ্য অনুযায়ী নাল ও চালা জমি হিসেবে দাবি করা হলেও এটি মূলত রেকর্ড অনুযায়ী বোরো জমি পরবর্তীতে সময়ে পুকুর খনন করে দীর্ঘদিন যাবত মাছ চাষ করে আসছেন, গত … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস

গাজীপুরের কালীগঞ্জে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ আহলে ছুন্নাত ওয়াল জামাত, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইমামে রাব্বানী দরবার শরীফ, বাংলাদেশ হিজবুর রাসুল (সাঃ) ও ইসলামী ছাত্রসেনা উপজেলার যৌথ উদ্যোগে বর্ণাঢ্য পবিত্র জসনে জুলুস অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগষ্ট) সকালে উপজেলার বিভিন্ন এলাকার খানকা ও মসজিদ থেকে আসা শত শত সুন্নী জনতা স্থাণীয় সোমবাজার ঈদগাহ্ মাঠে উপস্থিত … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জের আলোচিত বাক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ চেষ্টা মামলায় ভাটারা থেকে ৭০ বছরের লম্পট কে গ্রেফতার

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার আলোচিত এক বাক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ চেষ্টার মামলার আসামি ৭০ বছরের বয়সী এক লম্পট লোকমান কে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি বিগত এক মাস পূর্বে কালীগঞ্জ থানায় মেয়ের মা বাদী একটি লিখিত অভিযোগ দায়ের করেন,তারই ধারাবাহিকতায় গত শনিবার রাতে ঢাকার ভাটারা থানা এলাকায় তার ছেলের বাসা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। … বিস্তারিত পড়ুন