ব্রেকিং নিউজ শাজাহানপুরে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডরাজবাড়ীতে ধানের মণ ১৫০০টাকাসহ আট দফা দাবিতে বিক্ষোভ সমাবেশবগুড়ার শেখেরকোলায় নবজাতককে হত্যা করে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগে আটক মা ও সৎ বাবাকালীগঞ্জে ১৭ কোটি টাকার দৃষ্টি নন্দন সহ ৩টি প্রকল্পের উদ্বোধনবাজারে দেশি জাতের গুটি লিচু পাওয়া যাচ্ছে

রাজবাড়ীতে ছাত্রাবাসে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

রাজবাড়ীতে একটি ছাত্রাবাস থেকে ফাহিম (২০) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ মে) সকাল ১০ টার দিকে রাজবাড়ী পৌর শহরের বিনোদপুর গ্রামের কলেজপাড়া এলাকার সাব্বির ছাত্রাবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রতক্ষদর্শীরা জানান, ফাহিমের কক্ষে মোট তিনজন শিক্ষার্থী থাকতেন। অসুস্থজনিত কারণে তারা ্ তিনদিন আগে বাড়িতে চলে যায়। গত তিনদিন ধরে ফাহিম একাই কক্ষে থাকতো। বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্রাবাসের অন্য কক্ষের শিক্ষার্থীদের সঙ্গে গল্পগুজব করে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কক্ষে গিয়ে দরজা আটকে দেয়। সকালে তাকে না দেখে ছাত্রাবসের অন্য শিক্ষার্থীরা ডাকাডাকি করে। এসময় সারা না পেয়ে বাড়ির পেছনের বেলকনি দিয়ে উকি দিলে ফ্যানের সঙ্গে ফাহিমের মরদেহ ঝুলতে দেখা যায়।পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন,  নিহত ফাহিমের বাবা পুলিশে চাকরী করেন। ফাহিমও পুলিশের চাকরির জন্য মঠে দাঁড়াবে বলে তার বাবার কাছে বলে। কিন্তু বাবা তাকে পড়ালেখা চালিয়ে যেতে বলে। ধারণা করা হচ্ছে বাবার উপর অভিমান করেই সে আত্মহত্যা করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

লেখক