ব্রেকিং নিউজ পিরবে মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার: প্রভাষক শাহাজুল ইসলামের গণসংযোগ ও বিশাল শোডাউনকালীগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী-সন্ত্রাসী চাঁদাবাজীসহ একাধিক মামলার আসামী গ্রেফতারগাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্য নির্বাহী সদস্য ও গাছা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদের ইন্তেকালরাজবাড়ীতে বিদ্যুৎ স্পৃষ্টের পাঁচদিন পর সরকারী অফিস সহায়কের মৃত্যুরাজবাড়ীতে আম গাছ থেকে পরে শিশুর মৃত্যু

রাজবাড়ীতে বজ্রপাতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

রাজবাড়ীতে বজ্রপাতে সাত মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় রাজবাড়ী জেলার সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় নিহত গৃহবধুর নাম বন্যা বেগম (২৮)। তিনি জেলার সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের স্থানীয় দিনমজুর নুরুল হকের স্ত্রী।

নিহতের পরিবার সূত্র জানায়, বুধবার সন্ধ্যার আগ মূহুর্তে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে তিনি বাড়ির উঠানে থাকা লাকড়ি সরিয়ে নিরাপদ স্থানে নেওয়ার চেষ্টা করছিলেন। এ সময় বাড়ির পাশে থাকা একটি খেজুর গাছের কাছে অবস্থান করছিলেন তিনি। তখনই আকস্মিকভাবে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই পরে যান। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করতে গেলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ। তিনি বলেন, বজ্রপাতে অন্তঃসত্ত্বা গৃহবধুর মৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।

লেখক