ব্রেকিং নিউজ পিরবে মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার: প্রভাষক শাহাজুল ইসলামের গণসংযোগ ও বিশাল শোডাউনকালীগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী-সন্ত্রাসী চাঁদাবাজীসহ একাধিক মামলার আসামী গ্রেফতারগাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্য নির্বাহী সদস্য ও গাছা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদের ইন্তেকালরাজবাড়ীতে বিদ্যুৎ স্পৃষ্টের পাঁচদিন পর সরকারী অফিস সহায়কের মৃত্যুরাজবাড়ীতে আম গাছ থেকে পরে শিশুর মৃত্যু

পিরবে মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার: প্রভাষক শাহাজুল ইসলামের গণসংযোগ ও বিশাল শোডাউন

মোঃ তরিকুল ইসলাম,
স্টাফ রিপোর্টার :

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ৪নং পিরব ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের অবস্থান জোরালোভাবে জানান দিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আলহাজ্ব মোঃ শাহাজুল ইসলাম। পিরব ইউনিয়নকে একটি আধুনিক, উন্নয়নমুখী ও শোষণমুক্ত “মডেল ইউনিয়ন” হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে তিনি ব্যাপক গণসংযোগ ও বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন।

শুক্রবার (১৫ মে) জুমার নামাজের পর পিরব ইউনিয়নের সিহালীহাট এলাকা থেকে মোটরসাইকেল শোভাযাত্রাটি শুরু হয়। শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন প্রভাষক শাহাজুল ইসলাম।
গণসংযোগকালে তিনি বলেন,
“আমি পিরব ইউনিয়নের সন্তান। এই এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গে সবসময় ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। আমার লক্ষ্য পিরব ইউনিয়নকে একটি তিলোত্তমা ও মডেল ইউনিয়নে পরিণত করা, যেখানে নাগরিক সেবা হবে হয়রানিমুক্ত এবং উন্নয়ন হবে দৃশ্যমান।”
শোভাযাত্রা চলাকালে বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত পথসভায় তিনি ইউনিয়নের উন্নয়নে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি। তরুণ ভোটারসহ সাধারণ মানুষের মধ্যে তাকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
এলাকাবাসীর মতে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শাহাজুল ইসলামের এ তৎপরতা ভোটের মাঠে নতুন সমীকরণ তৈরি করেছে। তৃণমূল নেতাকর্মীদের দাবি, পিরব ইউনিয়নের সার্বিক উন্নয়নে একজন শিক্ষিত, সৎ ও যোগ্য নেতৃত্ব হিসেবে প্রভাষক আলহাজ্ব মোঃ শাহাজুল ইসলামের বিকল্প নেই।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা ফারুক হোসেন মিশু, ইউনিয়ন যুবদল নেতা আব্দুল খালেকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আপামর জনতার অংশগ্রহণে প্রাণবন্ত এ গণসংযোগ ও মোটরসাইকেল শোভাযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

লেখক