ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

বেতাগীতে ডাকাতি, অতঃপর গুলিবিদ্ধ এক যুবক

মো. সোহেল রানা 
বরগুনা প্রতিনিধি : 

বরগুনার বেতাগী উপজেলায় ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে এক যুবক গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ মে) দিবাগত রাতে উপজেলার কিসমত করুনা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একদল দুর্বৃত্ত এলাকায় প্রবেশ করে ডাকাতির চেষ্টা চালায়। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে গুলিবিদ্ধ হন রিমন নামে এক যুবক।

গুলিবিদ্ধ রিমনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বেতাগী থানা পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চলমান রয়েছে।

লেখক