ব্রেকিং নিউজ পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু; স্বামী পুলিশ হেফাজতেরাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪

বেতাগীতে এক হাত পরিমাণ জায়গা পরিষ্কার করুন, সবাই হাত বাড়ালে সব সম্ভব, উপজেলা প্রশাসনক মুহ. সাদ্দাম

পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতে বরগুনার বেতাগীতে বেড়িবাঁধ সড়কের দুপাশের আগাছা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার হোসনাবাদ এলাকার আনর জলিশা স্লুইজসংলগ্ন বেড়িবাঁধ সড়ক থেকে এ কার্যক্রমের সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহ. সাদ্দাম হোসেন। পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশীদ হাওলাদার, গ্রাম … বিস্তারিত পড়ুন

বেতাগীর চার ইবতেদায়ি মাদ্রাসায় ২০ শিক্ষক বেতন-ভাতায়, বই বিতরণেও অসংগতি, তদন্তে প্রশাসন

উপকূলীয় জনপদ বরগুনার বেতাগী উপজেলায় ৪৮টি ইবতেদায়ি মাদ্রাসা রয়েছে। এর মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের মাধ্যমে সরকারি অনুদান ও অন্যান্য সুবিধা পাচ্ছে চারটি প্রতিষ্ঠান। সরকারি নথিতে এসব প্রতিষ্ঠানের প্রতিটিতে পাঁচজন করে শিক্ষক বেতন-ভাতার আওতায় রয়েছেন। একই নথিতে প্রতিটি প্রতিষ্ঠানের ৩০ জন করে শিক্ষার্থী দেখিয়ে বই বিতরণের তথ্যও রয়েছে। হিসাব অনুযায়ী, চার প্রতিষ্ঠানে নথিভুক্ত শিক্ষার্থীর সংখ্যা … বিস্তারিত পড়ুন

বেতাগী হাসপাতালে একই ছাদের নিচে নানা রোগের রোগী, সংক্রমণের আশঙ্কা

বরগুনার বেতাগী উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নিতে এসে রোগীদের নানা ধরনের জটিলতায় পড়ার অভিযোগ উঠেছে। একই ভবনে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত রোগীদের পাশাপাশি রাখায় সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন রোগী ও তাদের স্বজনরা। বিশেষ করে আবহাওয়াজনিত সাধারণ রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের জটিল ও মরণব্যাধিতে আক্রান্ত রোগীদের সঙ্গে একই ছাদের নিচে থাকতে … বিস্তারিত পড়ুন

বেতাগীতে ঘনঘন লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে গ্রাহক, বিপাকে শিক্ষার্থীরা

বরগুনা জেলার বেতাগী উপজেলায় ঘনঘন লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে পড়েছেন বিদ্যুৎ গ্রাহকরা। বিশেষ করে সন্ধ্যার পর বিদ্যুৎ বিভ্রাট বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে শিক্ষার্থী ও প্রান্তিক জনগোষ্ঠীকে। নিয়মিত বিদ্যুৎ না থাকায় পড়াশোনায় ব্যাঘাত ঘটছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় গ্রাহকদের অভিযোগ, দিনের বিভিন্ন সময়ে বিদ্যুৎ চলে যাওয়ার পাশাপাশি সন্ধ্যার সময়ও ঘনঘন লোডশেডিং হচ্ছে। এতে … বিস্তারিত পড়ুন

বেতাগীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনার বেতাগীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে বর্ণাঢ্য র‍্যালি বের করেন। র‍্যালিতে নেতাকর্মীরা দলীয় স্লোগান ও বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন। পরে আয়োজিত আলোচনা সভায় দলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে … বিস্তারিত পড়ুন

বেতাগীতে গৃহবধূর আত্মহত্যা, স্বামীর পরকীয়ার অভিযোগ পরিবারের

বরগুনা বেতাগীতে স্বামীর সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য কলহ ও স্বামীর পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে মোসাঃ লাবনী আক্তার (২৬) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। নিহত লাবনী আক্তার উপজেলার ৩ নং হোসনাবাদ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মোতালেব সিকদারের … বিস্তারিত পড়ুন

বেতাগীতে স্কুলছাত্রীকে ব্যবহার করে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

বরগুনার বেতাগী উপজেলার ১ নং বিবিচিনি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দেশান্তকাঠি গ্রামে এক স্কুলছাত্রীকে ব্যবহার করে স্থানীয় বিএনপি নেতা লোকমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তালগাছিয়া দেশান্তকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির মারুফা ( ১৪ ) বয়সী ছাত্রীকে কেন্দ্র … বিস্তারিত পড়ুন

বেতাগীতে শিক্ষার্থীর নামে ফেসবুকে ‘মিথ্যা তথ্য’ প্রচারের অভিযোগ

বরগুনার বেতাগী উপজেলার ৩৬ নং ছোট মোকামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীর নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘মিথ্যা তথ্য’ দিয়ে স্ট্যাটাস দেওয়ার অভিযোগ উঠেছে একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মনিরুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর পরিবার সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়েছে বলে অভিযোগ করেছেন তার বাবা মোঃ মাইনুল ইসলাম। অভিযোগকারী মাইনুল ইসলাম বলেন, আমার মেয়ে … বিস্তারিত পড়ুন

বেতাগীতে দুই মাদ্রাসায় ৪২ পরীক্ষার্থীর মধ্যে পাস মাত্র ৫, শিক্ষকদের অবহেলার অভিযোগ

বরগুনার বেতাগী উপজেলার দুটি দাখিল মাদ্রাসায় এবারের পরীক্ষার ফল নিয়ে প্রশ্ন উঠেছে। কাঁঠালতলী নেছারিয়া দাখিল মাদ্রাসা ও আলহাজ্ব জমিরউদ্দীন মৃধা দাখিল মাদ্রাসা থেকে মোট ৪২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে মাত্র ৫ জন। এ ফলাফলে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের মধ্যেও ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। অভিভাবকদের অভিযোগ, শিক্ষকদের নিয়মিত পাঠদান না করা, ক্লাস চলাকালে মাদ্রাসা … বিস্তারিত পড়ুন

বেতাগীতে চলমান জমি বিরোধে রাতের আঁধারে ঘরের সামনে টিনের বেড়া, তদন্তের আশ্বাস পুলিশের.

বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া মাদ্রাসা বাজারের দক্ষিণ পাশে একটি বসতঘরের সামনে রাতের আঁধারে টিনের বেড়া নির্মাণের অভিযোগ উঠেছে। জমিটি নিয়ে আদালতে একাধিক মামলা চলমান থাকায় ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জানা গেছে, বিরোধপূর্ণ জমি সংক্রান্ত বিষয়ে আদালতের নির্দেশনার আলোকে বেতাগী থানায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এ প্রেক্ষিতে বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর … বিস্তারিত পড়ুন