ব্রেকিং নিউজ পার্বতীপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদত বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিলে বিএনপি নেতাদের শ্রদ্ধা নিবেদনগাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে  মৃত ব্যাক্তিদের স্মরণে আলোচনা ও দোয়া আদমদীঘিতে বাসে ইয়াবা পাচারকালে আটক ১, উদ্ধার ৪০০ পিস ইয়াবামনোহরদীর সাগরদী বাজারে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক লিফলেট বিতরণসিরাজগঞ্জে কিশোর গ্যাং প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

নওগাঁয় বেড়েছে বিদ্যুতের ট্রান্সফরমার ও মিটার চুরি, আতঙ্কে গ্রাহকেরা

মো. ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁর আত্রাই উপজেলায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার ও মিটার চুরির ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগে পড়েছেন গ্রাহকরা। প্রায়ই উপজেলার বিভিন্ন গ্রামে গভীর নলকূপ ও রাইসবিলের মিটার চুরির ঘটনা ঘটছে।

গত শুক্রবার রাতে শাহাগোলা ইউনিয়নের তারুটিয়া ছোটডাঙ্গা ও হাতিয়াপাড়া গ্রামে দুটি রাইসবিলের মিটার চুরি হয়। ভুক্তভোগীরা জানান, চোরেরা মিটার খুলে নেওয়ার পর যোগাযোগের জন্য চিরকুটে মোবাইল নম্বর রেখে যায়।

এর আগে কাশিয়াবাড়ী গ্রামে একটি গভীর নলকূপের তিনটি ট্রান্সফরমার চুরি হয়। যার মূল্য প্রায় পৌনে দুই লাখ টাকা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, বোরো ধান কাটার পর মাঠ ফাঁকা হওয়ায় চোরচক্র আরও সক্রিয় হয়ে উঠেছে। একাধিকবার চুরির ঘটনা ঘটলেও অনেকেই প্রতিকার না পাওয়ার আশঙ্কায় অভিযোগ করতে আগ্রহ দেখাচ্ছেন না।

আত্রাই পল্লী বিদ্যুৎ জোনের এজিএম রাজু হাসান বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনের সহায়তা নেওয়া হবে। আত্রাই থানার ওসি মো. আব্দুল করিম জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

লেখক