ব্রেকিং নিউজ পার্বতীপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদত বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিলে বিএনপি নেতাদের শ্রদ্ধা নিবেদনগাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে  মৃত ব্যাক্তিদের স্মরণে আলোচনা ও দোয়া আদমদীঘিতে বাসে ইয়াবা পাচারকালে আটক ১, উদ্ধার ৪০০ পিস ইয়াবামনোহরদীর সাগরদী বাজারে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক লিফলেট বিতরণসিরাজগঞ্জে কিশোর গ্যাং প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

মোকামতলায় জমি সংক্রান্ত বিরোধে দুই চাচাতো ভাই খুন, আটক ১

মো. তরিকুল ইসলাম,
স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার মোকামতলা এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাচাতো দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১৮ মে ২০২৬) সকালে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহতরা হলেন লক্ষ্মীপুর গ্রামের সুমন (৩৯) ও ইয়াছিন (৩৫)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নিহতদের চাচা রেজাউল ইসলাম ও তার ছেলে রাহাতের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। পরে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে সুমন ও ইয়াছিনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। ঘটনাস্থলেই ইয়াছিনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় সুমনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। ঘটনার পর পুলিশ অভিযুক্ত একজনকে আটক করেছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনাটির তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

লেখক