ব্রেকিং নিউজ পার্বতীপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদত বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিলে বিএনপি নেতাদের শ্রদ্ধা নিবেদনগাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে  মৃত ব্যাক্তিদের স্মরণে আলোচনা ও দোয়া আদমদীঘিতে বাসে ইয়াবা পাচারকালে আটক ১, উদ্ধার ৪০০ পিস ইয়াবামনোহরদীর সাগরদী বাজারে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক লিফলেট বিতরণসিরাজগঞ্জে কিশোর গ্যাং প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

জেন্ডার-সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক সংস্কারের লক্ষ্যে রংপুরে বিভাগীয় সংলাপ

মেনহাজুল ইসলাম তারেক
দিনাজপুর প্রতিনিধি :

জেন্ডার-সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর গণপ্রতিনিধিত্ব  আদেশ সম্পর্কিত বিভাগীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২০ মে) সকালে আরডিআরএস হলরুমে এ সংলাপে প্রধান অতিথি ছিলেন, রংপুর সদর উপজলো নির্বাচন কর্মকর্তা মোঃ সোয়েব সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শাহনাজ ফারহানা আফরোজ। 

বক্তব্য রাখেন, একশনএইড বাংলাদেশের ফিল্ড কো-অর্ডিনেটর সিদরাতুল মুনতাহা, জিআরআইপি প্রকল্পের প্রোগ্রাম অফিসার শান্তা ইসলাম।

সংলাপে জানানো হয়, অধিকাংশ রাজনৈতিক দল আরপিও’র মতে  ২০৩০ সালের মধ্যে রাজনৈতিক দলীয় কমিটিতে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করে এবং প্রকাশ্যে নারী অংশগ্রহণ ও জেন্ডার সমতার পক্ষে কথা বলে। বাস্তবে সেই প্রতিশ্রুতির প্রতিফলন কম দেখা যায়। ফলে নীতি নির্ধারণ ও সিদ্ধান্তগ্রহণে নারীদের প্রভাব কম থাকে। রাজনৈতিক দলের কাঠামো এখনও অনেকটাই পুরুষ-প্রাধান্যশীল। নারীরা সক্রিয় থাকলেও নেতৃত্বের উচ্চ পর্যায়ে তাদের উপস্থিতি কম। অনেক ক্ষেত্রে রাজনৈতিক পরিবার বা ব্যক্তিগত সম্পর্কের মাধ্যমে নারীরা নের্তৃত্বে আসেন। নারীরা মূলত প্রচারণা ও সহায়ক ভূমিকায় সীমাবদ্ধ থাকেন। নির্বাচনে প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া অনেক ক্ষেত্রে অস্বচ্ছ এবং রাজনৈতিক দলের কাঠামো এখনও অনেকটাই পুরুষ-প্রাধান্যশীল। নারীদের অংশগ্রহণের বিষয়টি অনেক ক্ষেত্রেই প্রতীকী। ২০৩০ পর্যন্ত সময়সীমা থাকায় রাজনৈতিক দলগুলো ধীরগতিকে অজুহাত হিসেবে ব্যবহার করছে। এসময় উপস্থিত ছিলেন, রংপুর জেলা সুজনের সভাপতি খন্দকার ফকরুল আনাম বেঞ্জু, রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মেরিনা লাভলী, ব্লাস্টের রংপুর জেলা সমন্বয়কারী এ্যাড. দিলরুবা রহমান, সাংবাদিক মেনহাজুল ইসলাম তারেক সহ অন্যরা।

লেখক