ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

কোরবানী উপলক্ষে জমে উঠেছে নওগাঁর পশুর হাটগুলো

মো. ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি : 

জমে ওঠেছে রাণীনগরে পশুর হাটগুলো৷পবিত্র ঈদুল আযহা কে সামনে রেখে নওগাঁর রাণীনগর উপজেলার ঐতিহ্যবাহী ত্রিমহনি হাট ও মিঠাপুড় পশুরহাট জমে উঠেছে।তবে ক্রেতার সমাগম হলেও বিক্রি এখনো জমে ওঠেনি বলে দাবি ব্যাপারী ও খামারিদের ।

এছাড়া নিরাপদে হাট থেকে পশু কিনতে নানা পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে হাট কমিটি ত্রিমহনি হাট ও মিঠাপুড় হাটে ৷

শনিবার (২৩ মে) সকালে ত্রিমহনি হাট ও মিঠাপুড় হাটে ট্রাকে, ট্রলি, নসিমন,ও ট্রলার যোগে কোরবানির পশু আসতে দেখা গিয়েছে৷ হাটে পশুর সরবরাহ বাড়ায় দাম সহনীয় পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন ক্রেতারা। তারা জানান, হাটের গরুর দাম আগের তুলনায় তেমন বাড়েনি। বাজার দর স্বাভাবিকই রয়েছে।

তবে গো-খাদ্যের দাম বাড়ায় লাভ হবে কি না তা নিয়ে শঙ্কিত খামারি ও ব্যাপারীরা।কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হতাশা বিক্রেতারা বলেন, গ্রামে গো খাদ্য কেনা যায় না। আর বাজারে এসে কাঙ্ক্ষিত মূল্যে গরু বিক্রি করাও যায় না। গতবছরের তুলনায় এবছরে হাটে বেচাকেনা অনেক খারাপ, দামও কম। ক্রেতারা গরু ছাগল দেখছে কিন্তু যে দাম হাঁকছে তাতে গরু,ছাগল বিক্রি করা অসম্ভব,কারণ যে দামে গরু ছাগল কিনেছি,তারা তার থেকেও ২/ ৪ হাজার টাকা কম বলছেন।

এদিকে ছিনতাই,জাল টাকা লেনদেন রোধে নানান পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন ত্রিমহনি হাট ও মিঠাপুড় কমিটির ইজারাদাররা তিনি আরোও বলেন কোনো ভাবে এ হাটে যেন পকেটমার ও বাটপাররা না ঢুকতে পারে সে জন্য পুলিশ প্রশাসনের ব্যাবস্থা করেছি। যদি কোনো পশু অসুস্থ হয় তার চিকিৎসার জন্য ভেটেরিনারি ডাক্তারের একটা টিম রেখেছি।এছারা ব্যাপারিদের যেন কোনো প্রকার ভোগান্তি না পোহাইতে হয়, সে জন্য আমরা সর্ব প্রকার ব্যাবস্থা নিয়েছি।

লেখক