ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

দোহার প্রেসক্লাবের উদ্যোগে দিনব্যাপী মৌসুমী ফল উৎসব শুরু

শরিফ হাসান
দোহার (ঢাকা) প্রতিনিধি :

দেশীয় মৌসুমী ফলের প্রতি মানুষের আগ্রহ বাড়ানো ও স্বাস্থ্য সচেতনতা তৈরির লক্ষ্যে দোহার প্রেসক্লাবের উদ্যোগে দিনব্যাপী মৌসুমী ফল উৎসব শুরু হয়েছে।

শনিবার (২৩ মে) সকালে উৎসবের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার প্রেসক্লাবের সভাপতি তারেক রাজীব ও সাধারণ সম্পাদক মো: আতাউর রহমান সানী। এসময় প্রেসক্লাবের অধিকাংশ সাংবাদিক অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌরসভার বিএনপির সেক্রেটারি মোহসিন উদ্দিন খান মাসুম, জয়পাড়া পূর্ব বাজার উন্নয়ন সমিতির সভাপতি হুমায়ুন কবির মিজান ও সেক্রেটারি কবির হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, দেশীয় মৌসুমী ফল আমাদের পুষ্টি ও সুস্বাস্থ্যের অন্যতম উৎস। নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচিত করা এবং ভেজালমুক্ত খাদ্য গ্রহণে সচেতনতা বাড়াতেই এ আয়োজন করা হয়েছে। তারা দেশীয় ফল চাষে উৎসাহ দেওয়ার পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

উৎসবজুড়ে বিভিন্ন দেশীয় মৌসুমী ফলের প্রদর্শনী, পরিবেশন ও আপ্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে। আয়োজনে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

লেখক