ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

মনোহরদীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনকে কারাদণ্ড

মো. হিমেল মিয়া
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি :

মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের রামপুরা শ্মশানঘাট এলাকায় অবৈধভাবে বালু কাটা ও বিক্রির অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৩ মে) পরিচালিত এ অভিযানে দুই ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, রামপুরা শ্মশানঘাট এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় কাউছার ও হিমেল নামে দুই ব্যক্তিকে আটক করা হয়।

পরে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন অনুযায়ী তাদের প্রত্যেককে ১ (এক) মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন মনোহরদী উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব মো. সজিব মিয়া।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আইন অমান্য করে কেউ বালু উত্তোলন বা বিক্রির সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

লেখক