ব্রেকিং নিউজ সৌদি কারখানায় আগুন, আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যুপার্বতীপুরে পূবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস ও মত‌বি‌নিময় সভা অনুষ্ঠিতচট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়েরঅতিবৃষ্টির কারণে সবজি রোপণকারীদের মাথায় হাত, ব্যাপক ক্ষতির আশঙ্কানওগাঁর আত্রাইয়ে সিংসাড়া-ইব্রাহিম নগর দাড়ির ওপর সরু ব্রিজের স্থলে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

রাজবাড়ীতে ১শ লিটার দেশীয় চোলাই মদসহ গ্রেপ্তার-১

রাজবাড়ীতে ১০০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

গ্রেপ্তার ব্যাক্তির নাম হারুন অর রশিদ (৫৫)। তিনি ঢাকা ধামরাই থানার বারবাড়িয়া গ্রামের মৃত গেন্দু সরকারের ছেলে। বর্তমানে দৌলতদিয়া যৌনপল্লীতে আয়ুব মণ্ডলের বাড়িতে ভাড়াটিয়া হিসাবে থাকেন।

রোববার দিনগত রাত দেড়টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীর ভিতর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযান চালিয়ে আইয়ুব মণ্ডলের বাড়ির ভেতর থেকে ১০০ লিটার অবৈধ মাদকদ্রব্য দেশীয় চোলাই মদসহ হারুন অর রশিদকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামী হারুন অর রশিদকে গ্রেপ্তার করে গোয়ালন্দ ঘাট থানায় এজাহারের পর কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

লেখক