ব্রেকিং নিউজ পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু; স্বামী পুলিশ হেফাজতেরাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪

বরগুনায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, মাথা নিখোঁজ

মো. সোহেল রানা
বরগুনা প্রতিনিধি :

বরগুনায় ব্যবসায়ীর মাথাবিহীন দেহ সকালে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) বেলা ১১ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যবসায়ীর নাম মো. শামীম ব্যাপারী। উপজেলার গৌরীচন্না গ্রামের মোনসের আলী ব্যাপারীর ছেলে। তিনি রবিবার রাত থেকে নিখোঁজ ছিলেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ওসি মো. আবদুল আলীম।

নিহতের স্ত্রী জানিয়েছেন, রবিবার রাতে তার স্বামী বাসায় ফেরেননি। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও কোনো তথ্য পাওয়া যায়নি। আজ সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও শাস্তির দাবি জানিয়েছেন।

নিহতের বাবা মোনসের আলী ব্যাপারীর ভাষ্য, রাতে ছেলে বাড়ি না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়। সকালে খালের পাড়ে রক্তের দাগ দেখে সন্দেহ হলে খালে অনুসন্ধান চালানো হয়। একপর্যায়ে কচুরিপানার নিচে শামীমের মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

ওসি মো. আবদুল আলীম জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খালে মাথাবিহীন মরদেহ পাওয়া যায়। মরদেহের পেটেও আঘাতের চিহ্ন ছিল। মাথা উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দুই ঘণ্টা অনুসন্ধান চালালেও তা পাওয়া যায়নি। মাথা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

লেখক