ব্রেকিং নিউজ সৌদি কারখানায় আগুন, আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যুপার্বতীপুরে পূবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস ও মত‌বি‌নিময় সভা অনুষ্ঠিতচট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়েরঅতিবৃষ্টির কারণে সবজি রোপণকারীদের মাথায় হাত, ব্যাপক ক্ষতির আশঙ্কানওগাঁর আত্রাইয়ে সিংসাড়া-ইব্রাহিম নগর দাড়ির ওপর সরু ব্রিজের স্থলে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

খিদিরপুরে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড, ইয়াবা ও গাঁজা জব্দ

মো. হিমেল মিয়া
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি :

নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযানে তিন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, গাঁজা ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, ১৮ জুন ২০২৬ তারিখে খিদিরপুর বাজার সংলগ্ন এলাকায় পরিচালিত অভিযানে কালিরচর গ্রামের মোসলে উদ্দিনের ছেলে সোহরাব (৩৬)-কে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণ করার সময় আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৩) অনুযায়ী তাকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।

একই অভিযানে নয়াপাড়া গ্রামের অহিদ মিয়ার ছেলে মোশাররফ (২৯)-কে গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। তিনি অপরাধ স্বীকার করায় তাকে একই আইনে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তার কাছ থেকে গাঁজা জব্দ করা হয়েছে।

এ ছাড়া খিদিরপুর গ্রামের সাইফুলের ছেলে আশ্রাফুল (১৮)-কে গাঁজা সেবনের সময় আটক করা হলে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানে মনোহরদী থানার রামপুর পুলিশ ফাঁড়ির এসআই কাওসার সঙ্গীয় ফোর্সসহ অংশগ্রহণ করেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মনোহরদীতে এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

লেখক