ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাঙ্গামাটি কাপ্তাইয়ে প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার।

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড এর চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কের হাতিমারা এলাকায় মোটরসাইকেল প্রাইভেটকারের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

(১৯ আগস্ট) শুক্রবার বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালকের নাম সুইসাই মং মারমা (৩৫)। তিনি কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন এর মতিপাড়া তালতলি এলাকার মংচো মারমার ছেলে।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, নিহত ব্যক্তি নিজ বাড়ি হতে মোটরসাইকেল যোগে বাঙ্গালহালিয়া বাজারের দিকে যাচ্ছিলেন বলে পারিবারিক ও স্থানীয় সূত্রে জানাযায়।

এদিকে ঘটনার সংবাদ পেয়ে চন্দ্রঘোনা থানার পুলিশ ঘটনাস্থলে এসে লাশ এবং মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

এরপর পুলিশ রাইখালী ফেরিঘাট এলাকা থেকে প্রাইভেটকারটি জব্দ করে। প্রাইভেট কারের চালক পলাতক রয়েছেন।

ওসি আরো জানান, এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং লাশ শনিবার ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে।

লেখক