ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

সুন্দরগঞ্জে পেট্রোল ডিজেল কম দেওয়ায় জরিমানা

বিপুল ইসলাম আকাশ সুন্দরগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জে পেট্রল ও ডিজেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে তিনটি ফিলিং স্টেশনকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার কয়েকটি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাইবান্ধা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুস ছালাম।

এসময় পৌরশহরের সুন্দরগঞ্জ ফিলিং স্টেশনকে এক লাখ টাকা, করিম এ্যান্ড সন্স ফিলিং স্টেশনকে এক লাখ টাকা ও উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের বামনডাঙ্গা ফিলিং স্টেশনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে সহযোগিতা করেন গাইবান্ধা কৃষি বিপণন অধিদপ্তরের জেলা কৃষি বিপণন কর্মকর্তা (মাঠ ও বাজার পরিদর্শক) শাহ্ মোয়াজ্জেম হোসেন ও জেলা পুলিশের একটি টিম।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাইবান্ধা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুস ছালাম বলেন, ‘পরিমাপে কম দেওয়ার অভিযোগ পেয়ে কয়েকটি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। এতে পেট্রল ও ডিজেল পরিমাপে কম দেওয়ার সত্যতা পাওয়ায় তিনটি ফিলিং স্টেশনকে আড়াই লাখ টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।’

 

লেখক