ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

আত্রাইয়ে ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষক, শিক্ষিকাদের মাসিক ক্লাস্টার ট্রেনিং অনুষ্ঠিত

মো. ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁর আত্রাইয়ে নৈতিক ও ধর্মীয় মুল্যবোধ উন্নয়নে মসজিদ ভিক্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক প্রকল্পের শিক্ষক ও শিক্ষিকাদের মাসিক ক্লাস্টার ট্রেনিং অনুষ্ঠিত।

আত্রাই উপজেলা ফিল্ড সুপার ভাইজার মোঃআকবর হোসেইনের সভাপতিত্বে এতে আত্রাই উপজেলার ৮টি ইউনিয়নের সকল শিক্ষক, শিক্ষিকা কেয়ারটেকারগণ অংশগ্রহণ করেন।

ক্লাস্টার সভা পরিচালনা করেন নওগাঁ জেলা ইসলামিক ফাউণ্ডেশনের মাস্টার ট্রেইনার আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ।

ক্লাস্টার ট্রেনিং শেষে সভাপতির বক্তব্যে ফিল্ড সুপারভাইজার মোঃ আকবর হোসাইন বলেন, আপনারা ক্লাস্টার ট্রেনিং এসে প্রশিক্ষণ নিবেন এবং এতে যে জ্ঞান অর্জন করবেন তা সকল শিক্ষার্থীদের মাঝে বিলিয়ে দিবেন তাহা হলে এ ক্লাস্টার ট্রেনিং স্বার্থক হবে। আপনাদের কেন্দ্রের মান বৃদ্ধির জন্য ক্লাস্টার ট্রেনিং প্রশিক্ষণ করা অতীব জরুরি আপনারা ক্লাস্টার ট্রেনিং কখনো ছাড়বেন না।

তিনি আরও বলেন আপনারা নিয়মিত কেন্দ্র চালাবেন ছাত্র-ছাত্রীদের মাঝে কোরআনের আলো ছড়িয়ে দিবেন প্রতিটি ছাত্র-ছাত্রীদের কোরআনের সবক দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবেন। আমরা সবাই ও সকল বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার মাধ্যমে সমাপ্ত করেন।

লেখক