ব্রেকিং নিউজ নওগাঁ-৬ আসনের এমপি রেজুর অর্থায়নে আত্রাই ও রানীনগরে নির্মিত হচ্ছে দুটি পুলিশ বক্সসেচ মোটর পাইয়ে দেওয়ার প্রলোভনে টাকা-চেক নেওয়ার অভিযোগ; সাদুল্লাপুরে সংবাদ সম্মেলনে কৃষকের দাবিআত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাঝিনাইগাতী উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী  উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন কালীগঞ্জে বিধবা ও প্রতিবন্ধী পরিবারের সম্পত্তি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

গাইবান্ধার ফুলছড়িতে ডিবির অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আহসান হাবীব নাহিদ
গাইবান্ধা জেলা প্রতিনিধি : 

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে ফুলছড়ি থানার ৩ নম্বর উদাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উদাখালী কানিপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে নিজ বাড়ির খোলা বারান্দায় মাদক ক্রয়-বিক্রয়ের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মাজহারুল ইসলাম (৪৬), পিতা-মৃত গাজিউর রহমান, গ্রাম-উদাখালী কানিপাড়া, থানা-ফুলছড়ি, জেলা-গাইবান্ধাকে আটক করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের সামনের বাম পকেটে থাকা একটি নীল রঙের জিপার প্যাকেট থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ১০ দশমিক ৫ গ্রাম।

এ ঘটনায় জব্দ তালিকা প্রস্তুত করে জব্দকৃত আলামতসহ ফুলছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর-০৯, তারিখ ১৩ জুলাই ২০২৬।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

লেখক