ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

নওগাঁর আত্রাইয়ের-বান্দাইখাড়া সড়কের শুটকিগাছা সুইচগেট এলাকায় সড়ক ধস, বড় দুর্ঘটনার আশঙ্কা

মো. ফিরোজ আহমেদ
নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর আত্রাই উপজেলার গুরুত্বপূর্ণ আত্রাই-বান্দাইখাড়া সড়কের শুটকিগাছা সুইচগেটের সামনে সড়কের একাংশে ধস নেমেছে।এতে প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচলকারী শত শত যানবাহন ও পথচারী চরম ঝুঁকির মধ্যে চলাচল করছেন।দ্রুত সংস্কার না করা হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক ভারী বৃষ্টি ও পানি প্রবাহের কারণে সুইচগেট সংলগ্ন সড়কের পাশের মাটি সরে গিয়ে ধসের সৃষ্টি হয়েছে।ফলে সড়কের একাংশ দুর্বল হয়ে পড়েছে।বিশেষ করে রাতে কিংবা বৃষ্টির সময় ধসের অংশটি স্পষ্টভাবে বোঝা না যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়।

এ সড়কটি আত্রাই উপজেলার সঙ্গে বান্দাইখাড়ার হাটকালুপাড়া,কালিকাপুর ইউনিয়নসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। প্রতিদিন এ পথে যাত্রীবাহী বাস, ট্রাক, অটোরিকশা,ভ্যান, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে।সড়কে ধসের কারণে চালকদের অত্যন্ত সতর্কতার সঙ্গে যানবাহন চালাতে হচ্ছে, এতে যাত্রীদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ধসের স্থানটি দ্রুত মেরামত করা না হলে বর্ষা মৌসুমে ক্ষয় আরও বাড়তে পারে। এতে সড়কের বড় অংশ ভেঙে গিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটতে পারে।

এ বিষয়ে স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দ্রুত সড়কটি পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে জনদুর্ভোগ ও সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো যায়।

লেখক