ব্রেকিং নিউজ সৌদি কারখানায় আগুন, আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যুপার্বতীপুরে পূবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস ও মত‌বি‌নিময় সভা অনুষ্ঠিতচট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়েরঅতিবৃষ্টির কারণে সবজি রোপণকারীদের মাথায় হাত, ব্যাপক ক্ষতির আশঙ্কানওগাঁর আত্রাইয়ে সিংসাড়া-ইব্রাহিম নগর দাড়ির ওপর সরু ব্রিজের স্থলে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

রাজবাড়ীতে কৃষক সমিতির বর্ধিত সাধারণ সভা অনুষ্ঠিত

আলী রেজা
রাজবাড়ী :

রাজবাড়ীতে বাংলাদেশ কৃষক সমিতি রাজবাড়ী জেলা কমিটির বর্ধিত সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ আগস্ট) বেলা ১১ টার দিকে শহরের আজাদী ময়দান সংলগ্ন জেলা উদীচীর মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মজিবর রহমানের সঞ্চালনা এ সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষক সমিতির সদস্য মজিবর রহমান, জেলা কৃষক সমিতির সহ-সভাপতি কমরেড আব্দুস সামাদ মিয়া, আবুল কালাম মো. মোস্তফা, তোফাজ্জেল হোসেন, সহ-সাধারণ সম্পাদক সঞ্জিত দাস, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, গোয়ালন্দ উপজেলা কৃষক নেতা ও জেলা কমিটির সদস্য ক্বারী মো. শাহাবুদ্দিন ।

সভায় বক্তারা বলেন, জাতীয় নির্বাচনের তিনদিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার একটি দেশ বিরোধী অবৈধ বাণিজ্য চুক্তি করেছে। এই চুক্তি বাস্তবায়িত হলে এদেশের কৃষি ধ্বংস হবে। কৃষককে দুর্বিষহ দিন কাটাতে হবে। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। কৃষি ধ্বংস হওয়া মানে এই দেশের স্তম্ভ ধ্বংস হওয়া। তাই এই চুক্তি বাতিলের জন্য সরকারকে বাধ্য করা হবে।

এসময় কৃষক সমিতির আন্দোলনের মুখে হাট- বাজারে কৃষি পণ্য বিক্রিতে ধলতা বন্ধে কঠোর আন্দোলনের গড়ে তুলতে নানামুখী সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া আগামি ফেব্রুয়ারিতে সংগঠনের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন সফল করতে আগামি মধ্যে জেলার সকল শাখা সম্মেলন শেষ করার নির্দেশ প্রদান করা হয়।

লেখক