ব্রেকিং নিউজ পার্বতীপুরে ওয়ালটনের মেসার্স সততা ইলেকট্রনিক্সের শুভ উদ্বোধন, প্রধান অতিথি চিত্রনায়ক আমিন খানকালীগঞ্জ পৌরসভা, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো: ইউসুব মিয়া বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে শুভেচ্ছা ও দোয়া কামনাকালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাঙ্গামাটিতে পুলিশের শ্রদ্ধা ও আলোচনা সভা অনুষ্ঠিত

এম এস শ্রাবণ মাহমুদ
স্টাফ রিপোর্টার:

যথাযোগ্য মর্যাদায় রাঙ্গামাটি পার্বত্য জেলায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬।

দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট)২৬ খ্রিঃ সকালে জেলা শহরের জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ।
পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর নেতৃত্বে জেলা পুলিশের একটি চৌকস দল স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
এ সময় গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ তারেক সেকান্দার, অতিরিক্ত পুলিশ সুপার (বরকল সার্কেল) আসিফ ইমাম, সহকারী পুলিশ সুপার (এসএএফ) জনাব মোজাম্মেল হক সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল স্তরের পুলিশ সদস্যবৃন্দ।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য শীর্ষক আলোচনা সভা এবং জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। তাদের চেতনাকে ধারণ করে দেশ সেবায় কাজ করার আহ্বান জানানো হয়।

লেখক