ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ১৫ বছরের কিশোর গ্রেফতার

রাজবাড়ী পাংশা উপজেলায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ১৫ বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়ার খোকসা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে ভুক্তভোগী শিশুটি বাড়ির উঠানে খেলছিল। এ সময় অভিযুক্ত কিশোর তাকে তার মায়ের কাছে নিয়ে যাওয়ার কথা বলে পাংশা থানার বসাকুষ্টিয়া এলাকার একটি কলাবাগানে নিয়ে যায়। সেখানে ভয়ভীতি দেখিয়ে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয়েছে বলে মামলার অভিযোগে জানাযায়।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ০৭ আগষ্ট শুক্রবার পাংশা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পাংশা মডেল থানার এসআই মো. নাসিরুজ্জামান খোকসা থানা পুলিশের সহায়তায় শুক্রবার (৭ আগস্ট) রাত আনুমানিক দেড়টার দিকে খোকসা থানা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করেন।

পাংশা মডেল থানা পুলিশের ওসি শেখ মঈনুল ইসলাম জানান, গ্রেফতার কিশোরকে উল্লেখিত মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

লেখক