রংপুরের পীরগঞ্জ উপজেলার খালাশপীর এলাকায় অভিযান চালিয়ে ২৬ পিস ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পীরগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতের নাম-মোঃ মন্টু মিয়া । গ্রাম: কাফরিখাল পোস্ট:খালাশপীর , পীরগঞ্জ, রংপুর।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাজমুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ১১আগস্ট মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে খালাশপীর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এসময় মন্টু মিয়ার দেহ তল্লাশি করে তার কাছ থেকে ২৬ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল বলেন “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। খালাশপীরসহ উপজেলার কোথাও মাদক কারবারিদের ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।
এলাকাবাসী পুলিশের এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছেন। তারা মাদকমুক্ত পীরগঞ্জ গড়তে নিয়মিত অভিযান চালানোর দাবি জানান।