রাজবাড়ী জেলা সিভিল সার্জন ডা. এস এম মাসুদ জেলার চিকিৎসা কেন্দ্র গুলোতে সাপে কাটা রোগীর চিকিৎসা সেবা দেবার যথেষ্ট সুযোগ রয়েছে এবং রাজবাড়ী সদর হাসপাতালে ৭০ টি এন্টিভেনম রয়েছে।
১১ আগষ্ট মঙ্গলবার দুপুরে রাজবাড়ী জেলা সিভিল সার্জনের কার্যালয়ে সম্প্রতি রাজবাড়ীতে একজন সাপে কাটা রোগীর চিকিৎসা নিয়ে নানা জটিলতা ও প্রশ্নের সৃষ্টি হলে সে বিভ্রান্তি দূর করতে তিনি এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। এবং এ বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
জেলা সিভিল সার্জন সাংবাদিকদের জানান, সম্প্রতি বিভিন্ন পত্রিকা সাপে কাটা রোগীর চিকিৎসার নিউজ নিয়ে জনমনের বিভ্রান্তি দূর করতে আমরা এ বিষয়ে তদন্ত কমিটি করেছি। তারা বিষয়টি নিয়ে সদর হাসপাতালে তদন্ত করছে। তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন রাজবাড়ী সদর হাসপাতালের দায়িত্ব হাসপাতাল তত্ত্বাবধায়কের এখানে আমাদের কোন দায়িত্ব নেই।