ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে ভয়াবহ আগুনে পুড়লো ৭ টি দোকান

রাজবাড়ীতে বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছ। সোমবার (১৭ আগষ্ট) ভোররাতে জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন দোকানে এ দূর্ঘটনাটি ঘটে।

এতে একটি রাইচ মিল ও পাটের গোদামসহ মোট ৭টি দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোররাতে বহরপুর বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন একটি পাটের গোদানঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকান, গোডাউন ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডে হিটু মোল্লা ও মিল্টন মোল্লার পাটের ঘর, জলিল মোল্লার রাইচ মিল, আস্থা ফার্মেসি, কংগ্রেস বিশ্বাসের মুদি দোকান এবং সুমনের ওষুধের দোকানসহ ৭টি ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

বালিয়াকান্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা সালাউদ্দিন লস্কর বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিস সদস্যরা। সম্মিলিত প্রচেষ্টায় প্রায় আড়াই ঘণ্টা পর এ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তিনি বলেন, তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটকে আগুনের সম্ভাব্য কারণ হিসেবে ধারণা করা হলেও তদন্তের পরই প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তবে ঘটনায় আগুনের ভয়াবহতা বেশ তীব্র ছিল বলেও জানান এ কর্মকর্তা।

লেখক