বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের অধীন ২০২৬–২০২৮ মেয়াদের জন্য ১৫ সদস্য বিশিষ্ট যুব রেড ক্রিসেন্ট কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে। নবগঠিত এই কমিটিতে সর্বসম্মতিক্রমে মোঃ হালিম আল রাজি-কে যুব প্রধান মনোনীত করে পূর্ণাঙ্গ টিম গঠন করা হয়েছে।
রাজবাড়ী ইউনিটের সম্মানিত চেয়ারম্যান আব্দুস সালাম মিয়া, ভাইস-চেয়ারম্যান এ.বি.এম মঞ্জুরুল আলম দুলাল, সেক্রেটারি মোঃ নজরুল ইসলাম এবং ইউনিট লেভেল অফিসার মোঃ রফিকুল ইসলাম যৌথভাবে স্বাক্ষর করে এই কমিটির অনুমোদন দেন।
জাতীয় সদর দপ্তরের যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক সায়মা ফেরদৌসী এক অফিসিয়াল পত্রে রাজবাড়ী ইউনিট নেতৃত্বের এই সময়োপযোগী সিদ্ধান্তের প্রশংসা করেন। তিনি নবগঠিত কমিটির যুব প্রধান মোঃ হালিম আল রাজিসহ সকল সদস্যকে অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে, তরুণ এই টিম মানবিক সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।
১৫ সদস্যের পূর্ণাঙ্গ যুব কার্যনির্বাহী কমিটি:
যুব প্রধান: মোঃ হালিম আল রাজি
উপ-যুব প্রধান-১: খন্দকার নাসিম রানা
উপ-যুব প্রধান-২: জান্নাতুল সুলতানা
প্রশাসন, সংগঠন ও সদস্য সংগ্রহ বিভাগ: মেহরাব করিম সায়মুন (প্রধান), সাজিদ শাহরিয়ার (উপ-প্রধান) প্রশিক্ষণ ও সহশিক্ষা কার্যক্রম বিভাগ: সাহেরা (প্রধান), রাসেল প্রামাণিক (উপ-প্রধান) আইসিটি, মিডিয়া ও যোগাযোগ বিভাগ: আমিন মুন্সী (প্রধান), মোঃ রেজাউল (উপ-প্রধান) দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগ: মোঃ সাজিদ হাসান (প্রধান), জাহানারা ইয়াসমিন (উপ-প্রধান)
স্বাস্থ্যসেবা বিভাগ: মোছাঃ শিউলী খাতুন (প্রধান), সোনালী খাতুন (উপ-প্রধান)
তহবিল সংগ্রহ বিভাগ: সোনিয়া আক্তার সুইটি (প্রধান), আইরিন আক্তার রিতু (উপ-প্রধান)