ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

পার্বতীপুরে প্রিপেইড মিটার নিয়ে ক্ষোভ, অপসারণের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

মেনহাজুল ইসলাম তারেক
দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের পার্বতীপুরে প্রিপেইড বিদ্যুৎ মিটার স্থাপন বন্ধ এবং ইতোমধ্যে বসানো মিটার খুলে আগের ব্যবস্থা চালুর দাবিতে বিক্ষোভ ও গণমিছিল করেছেন বিদ্যুৎ গ্রাহকরা।

আজ রবিবার (২৩ আগস্ট) সকালে পার্বতীপুর নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকার শত শত নারী-পুরুষ অংশ নেন। বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে তারা শহরের ঢাকা মোড়ে এসে সমবেত হন। পরে সেখান থেকে একটি গণমিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।

এর আগে ঢাকা মোড়ে আয়োজিত সমাবেশে পার্বতীপুর নাগরিক কমিটির আহ্বায়ক মো. আবু তাহের সভাপতিত্ব করেন। সদস্য সচিব অলিউল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য মাহফুজ হোসেন এবং পার্বতীপুর নাগরিক কমিটির সদস্য আমান উল্লাহ আমান।

সমাবেশে সাধারণ গ্রাহকদের মধ্যে বক্তব্য দেন মমতাজ আলী মন্ডল, আব্দুর রহমান, শফিউল ইসলাম, নিলুফা ইয়াসমিন ও তোফিলা বেগম।

বক্তারা অভিযোগ করেন, উপজেলার বিভিন্ন এলাকায় গ্রাহকদের বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে তাদের মতামত উপেক্ষা করে প্রিপেইড মিটার স্থাপন করা হচ্ছে। নতুন এই মিটার ব্যবস্থায় রিচার্জ, ব্যালেন্স, জরুরি ব্যালেন্স এবং মিটারের কারিগরি ত্রুটি নিয়ে গ্রাহকদের নানা সমস্যায় পড়তে হচ্ছে বলে তারা দাবি করেন।

তাদের অভিযোগ, প্রিপেইড মিটারের কারণে বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হয়েছে। এ পরিস্থিতি দ্রুত সমাধান না হলে আন্দোলন আরও কঠোর করার হুঁশিয়ারিও দেন তারা।

বক্তারা বলেন, পুরোনো মিটার ব্যবস্থা দ্রুত ফিরিয়ে দেওয়া না হলে গ্রাহকরা নিজেদের উদ্যোগে প্রিপেইড মিটার খুলে সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে জমা দেওয়ার পদক্ষেপ নিতে বাধ্য হবেন।

স্মারকলিপিতে পার্বতীপুরে নতুন প্রিপেইড মিটার স্থাপন বন্ধ, ইতোমধ্যে স্থাপিত মিটার অপসারণ করে পূর্বের মিটার ব্যবস্থা পুনর্বহাল এবং গ্রাহকদের হয়রানি ও অতিরিক্ত আর্থিক চাপ বন্ধের দাবি জানানো হয়েছে।

লেখক