ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

আত্রাইয়ের বৈঠাখালী সরকারি ডহর দখলমুক্তের দাবিতে এলাকাবাসীর অবস্থান

মো. ফিরোজ আহমেদ
নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর আত্রাই উপজেলার বৈঠাখালী এলাকার সরকারি ডহর (জলপথ) দখলমুক্ত করার দাবিতে উপজেলা চত্বরে অবস্থান নিয়েছেন এলাকাবাসী।

রোববার (৩০ আগস্ট) দুপুরে স্থানীয় বাসিন্দারা উপজেলা চত্বরে জড়ো হয়ে সরকারি ডহরটি অবৈধ দখলমুক্ত করে জনসাধারণের চলাচল ও স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করার দাবি জানান।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে বৈঠাখালী এলাকার সরকারি ডহরের বিভিন্ন অংশ দখল করে নেওয়ায় পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এতে বর্ষা মৌসুমে জলাবদ্ধতাসহ নানা ধরনের ভোগান্তিতে পড়ছেন স্থানীয়রা। একই সঙ্গে সরকারি সম্পত্তি দখলের কারণে এলাকার পরিবেশ ও স্বাভাবিক জলপ্রবাহ ব্যাহত হচ্ছে।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া স্থানীয়রা দ্রুত সরকারি ডহরটির সীমানা নির্ধারণ করে অবৈধ দখল উচ্ছেদ এবং দখলকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ সময় এলাকাবাসী সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। সরকারি ডহরটি দখলমুক্ত করতে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন স্থানীয়রা।

লেখক