ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা

মো. ফিরোজ আহমেদ
নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর আত্রাইয়ে‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’শীর্ষক প্রকল্পের শিক্ষক ও কেয়ারটেকারদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট ২০২৬) উপজেলা হলরুমে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন আত্রাইয়ের ফিল্ড সুপারভাইজার মোঃআকবর হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন উপপরিচালক মো. মারুফ রায়হান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন নওগাঁ জেলা মাস্টার ট্রেইনার আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মাসুমবিল্লাহ। সভায় উপস্থিত ছিলেন এমসি, জিসি, শিক্ষক-শিক্ষিকাসহ সংশ্লিষ্টরা।

সভাপতি ও প্রধান অতিথির বক্তব্যে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমকে আরও কার্যকর করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

একই সঙ্গে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার জন্য শিক্ষক ও কেয়ারটেকারদের প্রতি আহ্বান জানানো হয়।

এছাড়া বাল্যবিবাহ, মাদকাসক্তি ও ইভটিজিংয়ের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। ধর্মীয় ও নৈতিক শিক্ষার মাধ্যমে শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়।

লেখক