ব্রেকিং নিউজ নওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবিসমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভীআত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে প্ল্যাটফর্মে কাঁচাবাজার, ভোগান্তিতে ট্রেনযাত্রীরা

পার্বতীপুরে রেলওয়ের বিভিন্ন স্থাপনা পরিদর্শন মার্কিন রাষ্ট্রদূতের

মেনহাজুল ইসলাম তারেক
দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন অঙ্গন ও স্থাপনা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিস্টার ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

আজ (০১ সেপ্টেম্বর) মঙ্গলবার তিনি পার্বতীপুরে রেলওয়ের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। এ সময় রেলওয়ের সংশ্লিষ্ট কার্যক্রম ও অবকাঠামো সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করা হয়।

পরিদর্শনকালে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হুসাইন রাজু, কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার প্রধান নির্বাহী শেখ হাসিনুজ্জামান সহ বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় রাষ্ট্রদূত রেলওয়ের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনকে ঘিরে পার্বতীপুরের রেলওয়ে অঙ্গনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে ব্যস্ততা দেখা যায়।

লেখক