ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

পার্বতীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮-তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মেনহাজুল ইসলাম তারেক
দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

আজ মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় ঢাকা মোড় বাসস্ট্যান্ড হতে এক বর্ণাঢ্য র‍্যালী শহর প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য বিএনপি’র সাবেক সহ-সভাপতি, বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত আইন বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বতীপুর পৌর বিএনপি’র আহবায়ক আনোয়ারুল হক। প্রধান বক্তা ছিলেন, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম শাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব ও যুবদলের যুগ্ম আহবায়ক মাহাবুর রশিদ সংগ্রাম, পৌর বিএনপি’র আহবায়ক ও যুবদলের যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম বাবু, পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম ও আলহাজ্ব মানজুর রশিদ, উপজেলা বিএনপি’র ১ নং সদস্য দিপঙ্কর সাহা মানিক প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন, পার্বতীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক ও যুবদলের সদস্য মমিনুল ইসলাম ডাক্তার।

লেখক