ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সাপাহারে ৫৫ গ্রাম পুলিশ পেলেন সরকারি বাইসাইকেল

মো. ফিরোজ আহমেদ
নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর সাপাহারে ৬টি ইউনিয়নের ৫৫ জন গ্রাম পুলিশের মাঝে সরকারি চায়না ফনিক্স বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসকের পক্ষ থেকে এসব বাইসাইকেল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু) ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গ্রাম পুলিশের দায়িত্ব পালনে গতিশীলতা ও প্রত্যন্ত এলাকায় যাতায়াত সহজ করতে এসব বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বাইসাইকেল পেয়ে সন্তোষ প্রকাশ করেন গ্রাম পুলিশ সদস্যরা।

লেখক