ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসণ ও বন্ধ মিলকারখানা চালুর দাবিতে সিপিবি’র বিক্ষোভ সমাবেশ

শ্রমিক বাঁচাও, শিল্প কারখানা বাঁচাও, দেশ বাঁচাও স্লোগানে রাজবাড়ীতে গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধান নিরসন করা ও বন্ধ মিলকারখানা চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাজবাড়ী জেলা কমিটির উদ্যোগে বিকেল সাড়ে ৫টার দিকে জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক চত্ত্বরে এই সমাবেশের আয়োজন করা হয়।

জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আব্দুস সামাদ মিয়ার সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ধীরেন্দ্র নাথ দাস। সমাবেশে বক্তব্য দেন, রাজবাড়ী জেলা বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক শুশান্ত কুমার রায়, জেলা গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের সদস্য ও বালাদেশ জাসদ রাজবাড়ী জেলা কমিটির সভাপতি স্বপন কুমার দাস, জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মো. মোস্তফা, জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মন্ডল, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম স্বপন, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হালিম বাবু, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক উৎসব চক্রবর্তী প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ২০২৪ সালে শেখ হাসিনার বিরুদ্ধে একটি গণঅভ্যুত্থান হয়েছিল। এই গণঅভ্যুত্থানে এই দেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা ঝাপিয়ে পরেছিল। কিন্তু আজ এই গণঅভ্যুত্থানকে কেউ কেউ নিজেদের বলে দাবি করছেন। দেশ আজ বিদ্যুৎ সংকটে নাজেহাল। গ্যাস সংকটের কারণে নিয়মিত বন্ধ হচ্ছে ছোট-বড় বিভিন্ন কারখানাগুলো। লাখ লাখ শ্রমিক কাজ হারিয়ে বেকার হচ্ছে। কৃষক সার পাচ্ছেন না। দেশে কৃষকের সার লুটের ঘটনা ঘটছে। প্রতিদিন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়ে চলেছে। সরকার আজ ব্যর্থ।

এসময় অনতিবিলম্বে সরকারকে গ্যাস, বিদ্যুৎ ও সারসংকটের সমাধানে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

লেখক