ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ ইসলাম শেখ ওরফে আকাশ (৪১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গোয়ালন্দ উপজেলার উজানচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইসলাম শেখ গোয়ালন্দ উপজেলার ভোলাই মাতবর পাড়ার এরশাদ শেখের ছেলে।

এসআরবি জানায়, বৃহস্পতিবার সকালে এসআরবির একটি টিম উপজেলার উজানচর এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে দুটি দেশীয় ওয়ান শুটার গান, ২ টি তাজা কার্তুজ এবং ১০ টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়। এসময় ইসলাম শেখকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামির নামে দুটি অস্ত্র মামলা ও একটি চাঁদাবাজি মামলা রয়েছে।

এসআরবির সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।

লেখক