ব্রেকিং নিউজ নওগাঁয় আলু চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা, ভালো ফলনের আশায়নওগাঁয় চেকপোস্টে ১০ পিস ট্যাপেন্টাডলসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতারনওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারআত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধনপার্বতীপুরে ওয়ালটনের মেসার্স সততা ইলেকট্রনিক্সের শুভ উদ্বোধন, প্রধান অতিথি চিত্রনায়ক আমিন খান

রাজবাড়ীতে জিয়া মঞ্চের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

রাজবাড়ীতে দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে ও প্রতিবাদে সমাবেশ ও  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শহরের আজাদী ময়দানে রাজবাড়ী জেলা জিয়া মঞ্চের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

জানা যায়, দেশব্যাপী সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে আয়োজিত সমাবেশে বেলা বাড়ার সাথে সাথে জেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মীরা জড়ো হতে শরু করে। এরপর সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের পান্না চত্ত্বর এলাকাঘুরে আজাদী ময়দান  গিয়ে শেষ হয়। পরে সেখানেই সমাবেশ করেন তারা।

জেলা জিয়া মঞ্চের আহবায়ক মাহফুজুর রহমাননের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন,  জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন মুক্তি, সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এ এস এম ফারুক,  পৌর জিয়া মঞ্চের সভাপতি আব্দুর রাকিব, সাধারণ সম্পাদক মোজাহার উদ্দীন বাবলা, সদর উপজেলা কমিটির সভাপতি  মো. আব্দুর রাজ্জাক, জেলা কমিটির সদস্য আনোয়ার হোসেন খান মুকুল প্রমুখ।

এসময় সংগঠনের বিভিন্ন শাখার নেতাকর্মীর উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা অগ্নি সংযোগসহ বিভিন্ন ধরণের সন্ত্রসী কর্মকান্ডে লিপ্ত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হলে বিএনপি যেমন মাঠে থাকবে। আমরা জিয়া মঞ্চের নেতাকর্মীরা পুরোশক্তি নিয়ে মাঠে থাকবো। কোন ফ্যাস্টিটকে আর এই দেশে জায়গা দেওয়া হবে।

লেখক