ব্রেকিং নিউজ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরাষ্ট্রমন্ত্রী পুরোপুরি ব্যর্থ – নাহিদ ইসলামযুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচিজয়পুরহাটের দোগাছীতে দুই প্রতিবন্ধী পেলেন হুইলচেয়ার, পাশে দাঁড়াল দি স্যালভেশন আর্মি বাংলাদেশনওগাঁর আত্রাইয়ে গ্রাম আদালত এজলাসের উদ্বোধননওগাঁর আত্রাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন 

কয়রায় ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যবসায়ীকে জরিমানা

বি এম আলামিন
কয়রা প্রতিনিধি :

খুলনার কয়রায় তিন ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার(২৮ অক্টোবর) দুপুরে কয়রা বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে,ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স না থাকায় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ১২ ধারায় আল্লাহর দান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক আব্দুল্লাহ (৩৯) ও সানা ট্রেডার্সের মালিক আব্দুল কাদেরকে (৩২) দুই হাজার টাকা করে চার হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশ ও পরিমাপে কম দেওয়ার অভিযোগে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ৪১ ধারায় সততা ঘোষ ডেইরির মালিক মিঠু ঘোষকে (৫০) দুই হাজার টাকা জরিমানা করা হয়।

লেখক