ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

নীলফামারীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), এর সাথে মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার

সঞ্জয় দাস,নীলফামারী জেলা প্রতিনিধি:

সোমবার(২৯ আগস্ট/২০২২ তারিখ) জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম নবাগত পুলিশ সুপার,নীলফামারী মহোদয় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক নবাগত পুলিশ সুপার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

মাননীয় পুলিশ সুপার মহোদয় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর সকলের সাথে পরিচিত হন এবং ডিবির সার্বিক কার্যক্রম সম্পর্কে শোনেন।ডিবির কার্যক্রমকে আরো গতিশীল এবং স্বচ্ছ করার জন্য তিনি নির্দেশ দেন এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার,(ক্রাইম এন্ড অপস্) নীলফামারী,জনাব খ.মোঃ আখেরুজ্জামান, অফিসার ইন-চার্জ, জেলা গোয়েন্দা শাখা, নীলফামারীসহ জেলা গোয়েন্দা শাখার অন্যান্য অফিসার ও ফোর্স বৃন্দ।

লেখক