ব্রেকিং নিউজ আত্রাইয়ে শীতের আগমনী বার্তা; সকালজুড়ে ঘন কুয়াশার দাপটরাজবাড়ীতে মহাসড়কে গরু ও মালামাল লুটআট মাস পর অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার, আটক ৩কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে ব্যাহত স্বাস্থ্যসেবাআত্রাইয়ে বাড়িতে হামলা-ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ, ৭ জনের বিরুদ্ধে মামলা

আত্রাইয়ে শীতের আগমনী বার্তা; সকালজুড়ে ঘন কুয়াশার দাপট

মো. ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি :

কার্তিকের শেষ সময়ে নওগাঁর আত্রাইয়ে অনুভূত হতে শুরু করেছে শীতের আমেজ। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বদলে যাচ্ছে প্রকৃতির চিরচেনা রূপ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর থেকে সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা কুয়াশায় ঢাকা ছিল। রাস্তাঘাট, ফসলের মাঠ ও গাছপালায় জমে থাকা শিশিরবিন্দু জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা।

সকালের সূর্যের দেখা মেলার আগেই কুয়াশার চাদরে ঢেকে যায় গ্রামীণ জনপদ। আমবাগান ও আমন ধানের ক্ষেতের ওপর জমে থাকা কুয়াশা প্রকৃতিতে সৃষ্টি করে এক মনোরম পরিবেশ। সেই সঙ্গে বইতে থাকা হালকা ঠান্ডা বাতাসে শীতের অনুভূতি আরও স্পষ্ট হয়ে উঠেছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েক দিন ধরেই সকালে ঠান্ডার অনুভূতি বাড়ছে। ভোরে কাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হওয়া দিনমজুর, কৃষক ও ভ্যানচালকদের অনেকেই হালকা শীতের পোশাক ও চাদর গায়ে জড়িয়ে চলাচল করছেন।

এদিকে শীতের আমেজ ঘিরে স্থানীয় চায়ের দোকানগুলোতেও বেড়েছে মানুষের ভিড়। সকালবেলা গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে শীতের আগমন নিয়ে চলছে নানা আলোচনা।

সব মিলিয়ে কুয়াশাচ্ছন্ন সকাল আর হিমেল হাওয়ায় আত্রাইয়ে জানান দিচ্ছে ঋতু পরিবর্তনের বার্তা। প্রকৃতির এই রূপবদলে স্থানীয়দের মাঝেও দেখা যাচ্ছে শীতকে বরণ করার প্রস্তুতি।

লেখক