ব্রেকিং নিউজ মধ্যাহ্নেই কার্যত অচল রাজবাড়ী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর; কক্ষগুলোতে ঝুলছে তালাসুন্দরবনে ডাকাতির প্রস্তুতি; গহিন বনে মিলল বিপুল অস্ত্র-গোলাবারুদদস্যুদের ভয়ে সুন্দরবনমুখী হচ্ছেন না জেলেরা; কমেছে পারমিটওনওগাঁয় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের কোরআন সবক অনুষ্ঠিতআত্রাইয়ে শীতের আগমনী বার্তা; সকালজুড়ে ঘন কুয়াশার দাপট

মধ্যাহ্নেই কার্যত অচল রাজবাড়ী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর; কক্ষগুলোতে ঝুলছে তালা

রাজবাড়ীতে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুপুরের খাবারের বিরতিতে সকল কর্মকর্তা-কর্মচারী একসঙ্গে অফিসের বাইরে চলে যাওয়ায় দপ্তরের সব কক্ষ তালাবদ্ধ থাকার অভিযোগ উঠেছে। এ সময় শুধু অফিসের মূল ফটক খোলা থাকলেও কর্মকর্তা-কর্মচারীদের কক্ষগুলোতে তালা ঝুলতে দেখা যায়। ফলে জরুরি প্রয়োজনে দপ্তরে আসা সেবাপ্রত্যাশীদের ভোগান্তিতে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই করতে সোমবার (১৬ নভেম্বর) দুপুর ঠিক ২টায় সরেজমিনে দেখা যায়, দুপুরের খাবারের বিরতিতে দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা একযোগে অফিসের বাইরে চলে যান। এ সময় নির্বাহী প্রকৌশলীর কক্ষসহ কার্যালয়ের প্রত্যেকের কক্ষ তালাবদ্ধ থাকায় দাপ্তরিক কার্যক্রম কার্যত বন্ধ হয়ে পড়ে। অফিসের মূল ফটক খোলা থাকলেও ভেতরে কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা-কর্মচারীদের কাউকে পাওয়া যায়নি। তবে মূল ফটকে ঢোকার পরেই ভবনের বাইরে একটি চেয়ারে বসে থাকতে দেখা গেছে কার্যালয়ের অফিস সহায়ক মো. ফিরোজ শরিফকে। প্রতিনিধি ওই দপ্তরে বেলা ২ টা ১৫ পর্যন্ত অবস্থান করলেও তখন পর্যন্ত সেখানে দপ্তরটির দুপুরের বিরতীতে যাওয়া কোনো কর্মকর্তাকে কার্যালয়ে ফিরতে দেখা যায়নি।

সরকারি দপ্তরে প্রতিদিন বিভিন্ন প্রয়োজনে সাধারণ মানুষকে আসতে হয়। বিশেষ করে জরুরি কাজে কেউ অফিসে এলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতির কারণে তাকে অপেক্ষা করতে হয় কিংবা ফিরে যেতে হয়। এ ধরনের পরিস্থিতিতে সরকারি সেবা গ্রহণে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হতে পারেন।

সচেতন মহলের মতে, দুপুরের খাবারের বিরতি সরকারি চাকরিজীবীদের স্বাভাবিক অধিকার হলেও সব কর্মকর্তা-কর্মচারীর একসঙ্গে অফিস ত্যাগ করা এবং সব কক্ষ তালাবদ্ধ রাখার বিষয়টি জনসেবা প্রদানের ক্ষেত্রে প্রশ্নের জন্ম দেয়। এ সময় অন্তত একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করা হলে সেবাপ্রত্যাশীদের দুর্ভোগ অনেকাংশে কমানো সম্ভব।

সচেতন নাগরিক কমিটি (সনাক) রাজবাড়ী জেলা শাখার সভাপতি মো. আতিয়ার রহমান দপ্তরটির এমন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, আমরা সকল সচেতন মানুষেরা চাই যেনো সরকারের সকল দপ্তর তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করেন। এটা নিশ্চিত না করলে মানুষের ভোগান্তি থেকেই যাবে।

এ বিষয়ে রাজবাড়ী জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শেখ ফরিদ বলেন, “আজ আমার দপ্তরের দুজন কর্মকর্তা-কর্মচারী ছুটিতে ছিলেন। অন্যদের অফিসে থাকার কথা ছিল। তবে দুপুরে সবার একসঙ্গে অফিসের বাইরে থাকা এবং কক্ষগুলো তালাবদ্ধ রাখার বিষয়টি অনাকাঙ্ক্ষিত ও ভুল হয়েছে।”

জনস্বার্থে বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন জেলার বিভিন্ন পর্যায়ের সচেতন নাগরিকেরা।

লেখক