ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাঙ্গামাটি পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টারঃ

পার্বত্য চট্টগ্রামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে রাঙ্গামাটি পার্বত্য জেলার কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা ও নিবন্ধিত ক্লাবের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

৩ সেপ্টেম্বর শনিবার রাঙামাটি পর্যটন কমপ্লেক্স ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য, ২৯৯ আসন ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার। এ সময় আরও উপস্থিত ছিলেন,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড রাঙ্গামাটি পার্বত্য জেলা চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার, মোদ্দাছছের হোসেন প্রমূখ। এ সময় আরও উপস্থিত ছিলেন ক্রিয়া সংস্থার প্রতিনিধি গণ।

লেখক