ব্রেকিং নিউজ পার্বতীপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদত বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিলে বিএনপি নেতাদের শ্রদ্ধা নিবেদনগাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে  মৃত ব্যাক্তিদের স্মরণে আলোচনা ও দোয়া আদমদীঘিতে বাসে ইয়াবা পাচারকালে আটক ১, উদ্ধার ৪০০ পিস ইয়াবামনোহরদীর সাগরদী বাজারে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক লিফলেট বিতরণসিরাজগঞ্জে কিশোর গ্যাং প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

রাজবাড়ী কালুখালীতে কিশোরের লাশ উদ্ধার

রাজবাড়ী জেলার কালুখালীর গঙ্গানন্দপুর গ্রামের ঈদগাহ ময়দানের পাশ থেকে মো. জিহাদ (১৪) নামক এক কিশোরের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার সকালে কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রাম ঈদগাহ ময়দানের পাশ থেকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত নিহত কিশোর মো. জিহাদ ফরিদপুর জেলার সদর উপজেলার ঈশান গোপালপুর গ্রামের জসিম উদ্দীনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। উদ্ধারকৃত লাশের গলায় ও নাকে আঘাতের চিহ্ন হয়েছে বলে জানিয়েছেন।
কালুকালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষ করেছেন। লাশটির ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় কালুখালী থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে।

লেখক