ব্রেকিং নিউজ পার্বতীপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদত বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিলে বিএনপি নেতাদের শ্রদ্ধা নিবেদনগাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে  মৃত ব্যাক্তিদের স্মরণে আলোচনা ও দোয়া আদমদীঘিতে বাসে ইয়াবা পাচারকালে আটক ১, উদ্ধার ৪০০ পিস ইয়াবামনোহরদীর সাগরদী বাজারে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক লিফলেট বিতরণসিরাজগঞ্জে কিশোর গ্যাং প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক স্পিনার মোহাম্মদ রফিক এর শুভ জন্মদিন

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার।

বাংলাদেশ আইসিসি কাপ জেতার পর মাননীয় প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করেছিলেন,রফিক কি চাও তুমি। নিঃসংকোচে নিজের প্রয়োজনীয়তার কথা ভুলে একজন দীপ্ত কণ্ঠে বলে উঠেছিলেন, বুড়িগঙ্গার ওইদিকে বাবু বাজারে একটা ব্রিজ হলে মানুষের যাতায়াতে অনেক সুবিধা হত।
অতঃপর সরকার যখন প্রত্যেক খেলোয়াড়কে ৫ কাঠা জমি ও গাড়ী উপহার হিসেবে দিলেন, তখন তিনি নিজের জমি দিয়ে দিলেন বিদ্যালয় গড়ার কাজে। আর উপহারের গাড়ীটা বিক্রি করে, পাওয়া অর্থে গড়ে তোলেন বিদ্যালয়ের ঘর।

এই পৃথিবীতে যখন সত্যিকার মানুষ খুঁজে পাওয়াই দুস্কর। তখন এমন একজন ক্রিকেটার রফিক
তিনি তো সোনার বাংলার সোনার মানুষ।
আজ এই মানুষটার ৫৩ তম শুভ জন্মদিন।
জন্মদিনের শুভেচ্ছা ও শুভকামনা তাঁর জন্য।
শুভ জন্মদিন বাঁহাতি মায়াবী স্পিনার মোহাম্মদ রফিক।

লেখক