ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ী উরাকান্দায় অবৈধ বালি উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

অবৈধ বালি কাটা বন্ধ কর, করতে হবে’ এই প্রতিপাদ্যে রাজবাড়ী শহর বেড়িবাধ, স্কুল, মাদ্রাসা ও কৃষি জমি, বাড়ি ঘর রক্ষার্থে পদ্মা নদী হতে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলণ দ্রুত বন্ধের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বরাট ইউনিয়নের এলাকাবাসী।
    গতকাল সোমবার সকালে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়ন বাসী উড়াকান্দার বেরিবাধ সড়ক ও পদ্মা নদীর পাড়ে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে প্রায়  সহস্রাধিক এলাকাবাসী অংশ গ্রহণ করেন।
      মানববন্ধনে বক্তব্য রাখেন বরাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ মোঃ মনিরুজ্জামান সালাম, সাবেক চেয়ারম্যান মোঃ মেছের আলী খান, ইউনিয়নের ওয়ার্ড সদস্য মোঃ ইউনুছ শেখ, মোঃ আশরাফ আলী, মোঃ সেলিম সেক, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ কাদের মুন্সি, প্রাণী চিকিৎসক গোলাম মোস্তফা, ডাঃ ইকবাল, বিপ্লবী শ্রমিক আন্দোলনের সহ-আহবায়ক মোঃ মন্টু মন্ডল, কৃষক মুক্তি সংগ্রামের আহবায়খ মোঃ সামছুল হক সহ প্রমুখ।
      মানববন্ধনে অংশগ্রহণকারীরা রাজবাড়ী শহর রক্ষা বেড়িবাধ, স্কুল, মাদ্রাসা, কৃষি জমি ও বাড়ি-ঘর রাক্ষার্থে দ্রুত পদ্মা নদী থেকে অবৈধ বালি কাটা বন্ধের দাবি জানিয়েছেন

লেখক