ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলায় ২আসামীর যাবজ্জীবন কারাদন্ড

রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়নে ব্র্যাক স্কুলের ছাত্রী ধর্ষনের মামলায় মোঃ খলিল ও মোঃ নীল চাঁদ নামে ২ আসামীকে যাবজ্জীবন কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেছেন। খলিল রাজবাড়ী সদর উপজেলার বাণীবহ ইউনিয়নের সানদিয়ারা গ্রামের মোঃ নিজাম উদ্দিনের ছেলে এবং নীল চাঁদ একই গ্রামের মোঃ রহিম শেখের ছেলে। তাদেরকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ২ বছরের সশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেছেন।
বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) বুশরা সাইয়েদা এ রায় প্রদান করেছেন।
রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পেশকার বলেন, ২০১২ সালের ৬ নভেম্বর দুপুর ২ টার সময় রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের সানদিয়ারা গ্রামে ছাগলের ঘাস খাওয়ানোর জন্য ব্র্যাক স্কুলের এক ছাত্রী (১৬) মাঠে যায়। ফজলুর বাড়ীর নিকট কলাবাগানে থাকা মোঃ খলিল ও নীল চাঁদ ওই ছাত্রীকে দেখে এগিয়ে আসে এবং তার মুখ চেপে ধরে ধর্ষণ করে। এ ব্যাপারে ওই ছাত্রীর মা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন। মামলাটি রাজবাড়ী থানা পুলিশ তদন্ত করে আদালতে চার্জশীর্ট দাখিল করেন। দীর্ঘ শুনানী ও স্বাক্ষীদের জেরা শেষে দোষী সাব্যস্ত করে এ রায় প্রদান করেন।

লেখক